আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সাভারে এক ব্যবসায়িকে দুই চোখ উপরে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার সাভারে আমিনবাজারের বড়দেশি গ্রামের দেলোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার দুপুরের পর নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয় । তাঁর লিঙ্গ কর্তনের পাশাপাশি দুই চোখ উপড়ে ফেলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ ।

দেলোয়ার হোসেন আমিন বাজার বড়দেশি গ্রামের উত্তরপাড়ার মুখলেসুর রহমানের ছেলে । তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন । বাড়িতে একাই থাকতেন । স্ত্রী-সন্তানেরা থাকতেন তাঁর (দেলোয়ার) শ্বশুর বাড়িতে ।

সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এস আই) জাকির হোসেন বলেন  ‘স্থানীয়রা ঘরের ভেতরে দেলোয়ারের মৃতদেহ দেখতে পেয়ে  শুক্রবার দুপুর দেড়টার দিকে আমিনবাজার ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় । এরপর ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে বিকেল পাঁচটার দিকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।’

এসআই জাকির হোসেন আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময় দেলোয়ার হোসেনকে হত্যা করা হয়েছে । তবে কারা তাঁকে হত্যা করেছে তা  নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ পুলিশের একাধিক দল কাজ করছে।’

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন,’ঘটনার তদন্ত চলছে। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ