আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে এক নারী ও তার সন্তান কে পিটিয়ে  আহত

নিজস্ব প্রতিবেদক :

সাভারে পুর্ব শত্রুতার জেরে রতন সরকার ও তার মা ময়নামতিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে একই এলাকার শংকর সরকার (৪৫) এর বিরুদ্ধে।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে সাভারের রাজফুলবাড়িয়ার নগরচর এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রতন।

রতন সাভারের রাজফুলবাড়িয়ার নগরচর এলাকার অজয় সরকারের ছেলে।

ভুক্তভোগী রতন জানায়, শংকর সরক্র বিভিন্ন মানুষের কাছ থেকে সুদে টাকা এনেছে। এজন্য তাদের কাছে পাওনাদাররা দিনে রাতে আসে। তাদের সংসারে অশান্তি লেগেই আছে। তার স্ত্রী সন্তানের ওপরও তিনি নির্যাতন করেন। আজ আমার ওপরও করেছেন। আমাদের জমি দখলের পায়তারা করে আসছে দীর্ঘদিন ধরে। এরই জের ধরে শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে আমাকে মারধর করে শংকর।

এব্যাপারে ট্যানারী ফাঁড়ির উপ-পরিদর্শক সায়েদ আলি জানান, এ ব্যাপারে একটি অভিযোগ দ্য়ের হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ