সাভার প্রতিনিধি :
ডিবি পুলিশের সাড়াশি অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আশুলিয়ার পল্লীবিদুৎ এলাকায় গতকাল রাতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার করে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সাভার, আশুলিয়া, ধামরাই এলাকায় প্রতিদিনই ডিবি পুলিশের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত রবিবার রাতে আশুলিয়ার পল্লীবিদুৎ বিদুৎ এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জহিরুল ইসলাম।
গ্রেফতারকৃত আসামীরা হলো আশুলিয়ার গাজিরচটের মৃত জাহিদুল ইসলামের ছেলে রনি খাঁন(৩৩), জামালপুর সদরের পাইববাজার গ্রামের দুলাল মিয়ার ছেলে আনিসুর রহমান (৩২), ঝিনাইদহ মহেশপুর নেপা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সেলিম রেজা (২৭)। এরা তিনজনই আশুলিয়ার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলো।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন স্যারের নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান রয়েছে।
তিনি আরও জানান তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।