আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে আ”লীগ ও যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবদ্ধসহ আহত ৫

সাভার প্রতিনিধি :

সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এঘটনায় যুবলীগের এক কর্মী গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) অপারেশন নয়ন কারকুন। এর আগে দুপুর ১২ টা ও বিকেলের দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর কৃষিবিদ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবলীগ কর্মীর নাম, আল-আমিন (৩০), তিনি সাভারের তালবাগ শাহ-আলমের ছেলে আল-আমীন । অপর আহতরা হলেন- যুবলীগ কর্মী স্বপন (৩৫), ওমর হোসেন (২৮), রানা (৪০) ও মাসুদ (২৫)। তারা সবাই যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

গুলিবিদ্ধ আল-আমীন বলেন, আধিপত্য দেখানোর জন্য
যুবলীগ কর্মী ওমরকে সকালে ধরে কুপিয়ে গুরুতর আহত করে বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, আওয়ামী নেতা আবু সাইদ, জুয়েল, ইসরাফিল ও নিয়ামত। খবর পেয়ে আমরা ওমরকে উদ্ধার করতে গেলে আমাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে মালেক ও তার লোকজন। এসময় আমার পায়ের উরুতে একটি গুলি বিদ্ধ হলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমাকে মৃত ভেবে মালেক ও তার লোকজন পালিয়ে যায়। পরে আমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে অপারেশন করে গুলি বের করা হয় ।

এব্যাপারে অভিযুক্ত বিরুলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের মুঠোফোনে গুলি ছোড়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি তো কিছু জানি না। পরবর্তীতে গুলিবিদ্ধ আল-আমীনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তারাই আমার বাড়িতে হামলা করতে এসেছিল।

গুলিবিদ্ধ আল আমিন কে গতকাল সোমবার রাতে সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হলে রাত ১১ টা ৪০ মিনিটে এনাম মেডিকেলের ওটি ইনচার্জ ডাক্তার নাসির বলেন, একটি পিস্তলের গুলি বের করা হয়েছে অপারেশন করে।

এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । তবে এ
ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ