আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্য গ্রেপ্তার

সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় যৌথ অভিযানে চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ ১৪ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ ও ১১। এসময় ২টি পিকআপসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রবিবার (১ জানুয়ারি) দুপুর ২ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

এর আগে আজ ভোরে আশুলিয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ডাকাতরা হলেন- নারায়নগঞ্জের জাকির (৩৫), সুমন (৩৪), বিল্লাল হোসেন (৩৮), মোঃ জুয়েল (২১), কবির হোসেন (৩৫), জুবায়ের (২৫), সোহেল (৪৩), রিপন (২৪), রবিউল আউয়াল (৩৪),

ঢাকার মোঃ আব্দুল মালেক শিকদার (৬৮), মোঃ রাজু (২৬) আলমগীর (২৩), মানিকগঞ্জের আইয়ুব শেখ (৪৫), ও বরিশালের রাজন (২৪)। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।

র‌্যাব জানায়, এই চক্রটিকে আইনের আওতায় আনার জন্য ছায়াতদন্ত শুরু করে। পরে আজ র‍্যাব ফোর্সেস সদরদপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় র‍্যাব-৪ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে চক্রের মূল হোতাসহ ১৪ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

এসময় ২ টি পিকআপ, ১ টি রামদা, ১টি হাসুয়া, ১টি কুড়াল, ১টি চাপাতি, ১টি হাতুড়ী, ১৩টি মোবাইল, নগদ- ৩৮,২০০/- টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তাররা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের সাভার, আশুলিয়া এলাকায় ডাকাতির সাথে সরাসরি জড়িত বলে স্বীকার করেছে।

সিপিসি-২, র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ