আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১০টি ইউনিট

নিজস্ব প্রতিবেদক :

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় সিঙ্গার ইলেকট্রনিক্সের একটি ওয়্যারহাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের ৪ টি ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও টেনারী থেকে ১ টি ও ঢাকা থেকে আরও ৩ টি ইউনিট মোট ১০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ট্যানারি ফাঁড়ির আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২ ঘণ্টা ধরে ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, আগুনের তীব্রতা অনেক। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ