নিজস্ব প্রতিবেদক :
সাভারের বিরুলিয়া ইউনিয়নে গরিব ও দুস্থদের ভিজিএফ এর আওতায় দুস্থ ও দরিদ্রদের মাঝে প্রধান মন্ত্রীর ঈদুল আযাহার উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪জুলাই) সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসহায় ৬৫০ টি পরিবারের মাঝে ঈদুল আযহা উপলক্ষে প্রধান মন্ত্রীর উপহার হিসাবে ১০ কেজি করে চাল বিতরন করেন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন।
সাধারণ মানুষ তাদের কাছে পৌছে যাওয়া ভিজিএফ কার্ড প্রাপ্তির মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলার সাথে চাল গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের সাথে আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ চাঁন মিয়া ও বিরুলিয়া ইউনিয়নের সকল ইউপি সদস্য।
বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে হওয়াতে সুবিধাভোগীরা সকলেই আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। এসময় বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন উপস্থিত সকলের প্রতি পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা বিনিময় ও সকলের পরিবারের মঙ্গল কামনা করেন।