আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে অর্ধগলিত লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক :

সাভারে আলী রাজ (২১) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে সাভারের ব্যাংক কলোনী মহল্লায় একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

আলী রাজ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দুর মানিকনগর গ্রামের আল-আমিন কাজীর ছেলে।
পুলিশ জানায়, সে সাভারের ওই এলাকায় বীর মোঃ ফারুক আহম্মেদের চারতলা ভবনের নীচ তলায় ভাড়া থেকে কাপড়ের ব্যবসা করতেন।

সোমবার দুপুরে তার ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে অন্য ভাড়াটিয়ারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘরের দরজা ভেঙ্গে আলী রাজের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
সাভার মডেল থানার এসআই পাভেল মোল্লা জানান, ধারণা করা হচ্ছে সে তিন দিন আগে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ