আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে অদ্ভুত শিশুর জন্ম

নিজস্ব প্রতিবেদক :

সাভারে বেদে সম্প্রদায়ের এক পরিবারে অদ্ভুত আকৃতির এক শিশু জন্ম নিয়েছে। ওই নবজাতককে দেখতে ভীড় করছে উৎসুক জনতা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সামেমুল হুদা।

এর আগে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় সাভার পৌরসভার বেঁদে পাড়ায় এই ধরনের শিশুর জন্ম হয়। শিশুর বাবার নাম শুকুর আলী। তিনি সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধায় ওই এলাকায় অদ্ভুদ আকৃতির নবজাতকের জন্ম হলে এলাকাবাসী দেখার জন্য ভীড় জমায়। শিশুটি চোখ, নাক ও ঠোট পুরোপুরি গঠিত নয়।

এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ককর্তা ডা. সায়েমুল হুদা জানান, সাধারনত জিনগত রোগ এটি। শুষ্ক ত্বকের সাথে সম্পর্কিত এনডি। এধরেন শিশু সাধারনত ১ মাসের বেশি বাঁচে না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ