আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারের বি.সি.এস.আই.আর হাউজিং সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি :

সাভারে বি.সি.এস.আই.আর কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও ফলাফল ঘোষণা হয়েছে। এতে আমিনুর- নজরুল পরিষদের ১১ জন প্রার্থী ও ড.শামসুদ্দিন জাহাঙ্গীর-আবিদ পরিষদের ১ জন প্রার্থী বিজয়ী হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৫ টা পর্যন্ত উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সমবায় অধিদপ্তরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ৩১৬ জন ভোটের মধ্যে ১৮৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন- নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও মোহাম্মদপুর থানা সমবায় অফিসার হারুন-অর-রশিদ। এ কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।

নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটিতে চেয়ারম্যান পদে ছাতা প্রতীক নিয়ে ১০৯ ভোট পেয়ে এ এস এম আমিনুর রহমান নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড.শামসুদ্দিন জাহাঙ্গীর পেয়েছেন ৭০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জসীম উদ্দিন আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড.মো.মজিবুর রহমান পেয়েছেন ৬৬ ভোট।
সেক্রেটারী পদে মোরগ প্রতীক নিয়ে মোঃ নজরুল ইসলাম ১১১ ভোট পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবিদুর রহমান পেয়েছেন ৭০ ভোট। ট্রেজারার পদে বাই সাইকেল প্রতীক নিয়ে ১০১ ভোট পেয়ে আবু ছাইদ খান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুল ইসলাম পেয়েছেন ৭৫ ভোট।

সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন-মিসেস নুরুন নাহার ডলি ১০০ ভোট, গোলাম কিবরিয়া ৯৮ ভোট, মোঃ মিজানুর রহমান মিলন ৯৬ ভোট, আব্দুস সালাম মিয়া ৯৬ ভোট, রফিকুল ইসলাম ৯৬ ভোট, আকতার উজ্জামান ৯৬ ভোট, ইমরান পারভেজ ৯৪ ভোট ও আবুল কালাম ৯০ ভোট।

নব-নির্বাচিত কমিটির পক্ষে সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম বলেন- ঐতিহ্যবাহী এই সোসাইটি সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনার জন্যে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ ও সোসাইটির সম্মানীয় সদস্যগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ