আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারের জনবহুল এলাকায় মদ তৈরির কারখানা, সরঞ্জামসহ আটক ২

সাভার প্রতিনিধি :

সাভারে জনবহুল এলাকায় চোলাই মদ তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

শুক্রবার (৭ জুলাই) গভীর রাতে সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বনপুকুর-বৌ বাজারের পাশে আব্দুল কাদের শিকদারের বাড়ির ৫ তলা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মানিকগঞ্জের সিংগায়ের থানার দিনু মিয়া (৩২) ও নওগাঁ জেলার প্রিয়া আক্তার (৩৫)।

স্থানীয়রা জানায়, মদ তৈরির বিষয়টি সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেওয়া হয়।

পরে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম ঘটনাস্থলে গিয়ে ১০ লিটার বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করে নিয়ে যায়।

মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির বলেন, জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনা স্থল যাই।

সেখানে যাওয়ার খবরে অভিযুক্তরা মদ নষ্ট করার জন্য টয়লেট ঢেলে ফেলে দেয়। পরে আমরা মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করি। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ