আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাভারে দোয়া 

সাভার প্রতিনিধি :

বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী  মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ঢাকার সাভারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১জানুয়ারি) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র  ৯ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পদক মোহন বাদশার সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট  মো: মামুনুর রশিদ সামি,তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন,তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির  ৯ নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: সেলিম হোসেন,তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা,তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শুভ আহমেদ,তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৯ নং ওয়ার্ড শাখার  সভাপতি মোঃ বাবুল হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার সাধারণ মানুষ, মাদ্রাসার হাফেজ এবং ওলামা একরামগন অংশ নেন।

এ সময় নেতাকর্মীরা, বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ারে দেশের জন্য অতুলনীয়  গুরুত্বপূর্ণ ভূমিকার কথার তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং দেশবাসীর কাছে দোয়া চান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ