আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রতিনিধি : 

প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের  সাংবাদিকরা। গতকাল  বিকালে মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব কার্যালয়ে সামনে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, দেশে একের পর আলোচিত ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তর অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে এ মন্ত্রণালয়ের বিরুদ্ধে। গুটি কয়েক দুর্নীতিরবাজকে ধরা হলেও অনেকেই বাইরে রয়ে গেছে। মানববন্ধনে সাংবাদিকরা সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে আটকে রেখে হেনস্তা করা এবং পরে গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

অনুসন্ধানী সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেফতার করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন। অবিলম্বে রোজিনাকে মুক্তি না দিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি এম জামাল হোসেন মন্ডলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কামালের সঞ্চালনায় মানবন্ধনে  উপস্থিত ছিলেন, দৈনিক রজতরেখা বার্তা সম্পাদক  গোলাম আশরাফ খান উজ্জ্বল, জেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন শিহাব, দপ্তর সম্পাদক এইচ.আই লিংকন, কোষাধক্ষ সাইদ – উর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুকবুল হোসেন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রাজ মল্লিক, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক,  কার্যকরী সদস্য আবুল কালাম, নাছির উদ্দীন (মানবজমিন), মোরসালিন রহমান (খবর বাংলাদেশ), আলমগির হোসাইন (ঢাকার ডাক), রহিম মিয়া (বাংলা টিভি), আপন সরদার (খোলা কাগজ),  মীর রাতুল (দৈনিক সকালের সময়), শাজাহান খান ( আমার সংবাদ),  নাজমুল হাসান( স্বদেশ প্রতিদিন),  ফরহাদ হোসেন (এই আমার দেশ), নাসির উদ্দিন (সি এন এন বাংলা), কাজী বিপ্লব হাসান (দৈনিক প্রভাতি খবর), মানিক মিয়া, তুহিন সরকার, জিয়াউর রহমান জিবন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ