আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাংবাদিক অঙ্গন সাহার দাদী আর নেই

নিজস্ব প্রতিবেদক :

দৈনিক জনকণ্ঠের সাভার প্রতিনিধি অঙ্গন সাহার ঠাকুরমা মদন মঞ্জুরী সাহা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি সাভারের সম্ভ্রান্ত ও বনেদী সাহা পরিবারের প্র‍য়াত গদাধর সাহার স্ত্রী।

শনিবার(১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে বার্ধক্যজনিত কারণে সাভারের পৌর এলাকার দক্ষিনপাড়া মহল্লায় নিজ বাসভবনে ইহলোকের মায়া ত্যাগ করেন তিনি।

শনিবার সকালে সাভার মহাশ্মশানে মৃতের দাহ সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি দুই মেয়ে তিন ছেলে সহ অসংখ্য নাতী-নাতনি ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃতের আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার নাতী অঙ্গন সাহা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ