জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন পাঁচ শিক্ষক।
মঙ্গলবার (২৬ এপ্রিল) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী দুই বছরের জন্য তাঁরা এ দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হলেন, সরকার ও রাজনীতির বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো. ইখতিয়ার উদ্দিন ভূইয়া , মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব তাসলিম জাহান মৌ,
পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী গোলাম মুর্তজা, পাবলিক হেলথ ও ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাহমুদুর রহমান এবং গনিত বিভাগের প্রভাষক জনাব শহিদুল ইসলাম।