আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে সিরাজদিখান থানা পুলিশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি : 

সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর লকডাউনের প্রথম দিনে সিরাজদিখানে কঠোর অবস্থানে প্রশাসন। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্ট ঘুরে এই চিত্র দেখা গেছে। সিরাজদিখান থানা পুলিশ ঢাকা-মাওয়া এক্সপেসওয়ের কুচিয়ামোড়া কলেজগেট এবং নিমতলা এলাকায় অবস্থান নেয় । এক্সপ্রেসওয়েতে পণ্যবাহী কিছু গাড়ী ব্যতিত চোখে পড়েনি সিএনজি কিংবা ব্যাটারী চালিত অটো রিকসা  । তবে  কোন কারণে দু একটি মোটরসাইকেল ও পথচারী  আসলেই পরতে হচ্ছে পুলিশের জেরার মুখে। এ ছাড়া সিরাজদিখানে আনসার, র‍্যাব, বিজিপি, পুলিশ এবং গ্রাম পুলিশের   সমন্বযয়ে চলছে এ লকডাউন ।শুক্রবার ২ জুলাই থেকে লকডাউন বাস্তবায়নের জন্য  সিরাজদিখানে সেনাবাহিনী মাঠে থাকবে বলেও জানান সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা  সৈয়দ ফয়েজুল ইসলাম ।

এ দিকে লকডাউন বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতও পরিচালিত হয়েছে । উপজেলার ইছাপুরা বাজারে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলার অপরাধে দুটি দোকানের মালিককে ৫শ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আহমেদ সাব্বির সাজ্জাদ ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে থানা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বলেও তিনি জানান। এ ছাড়া প্রশাসনের জোরালো অভিযানে বিভিন্ন বাজারের  দোকান পাট বন্ধ ছিল ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ