আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

সরাইলের অরুয়াইল বাজারে শিক্ষক নেতা আসিফ ইকবালের  মাস্ক বিতরণ

সরাইল প্রতিনিধি :

করোনা ভাইরাস প্রতিরোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক নেতা নেতা মোঃ আসিফ ইকবাল খোকনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ ২৫ জুলাই রবিবার বেলা ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল বাজার এলাকায় ঘুরে ঘুরে মাস্ক বিতরণ করেন উপজেলার অরুয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসিফ ইকবাল খোকন।

মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এলাই মিয়া, অরুয়াইল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম,মনসুর আলী প্রমূখ।

শিক্ষক নেতা আসিফ ইকবাল খোকন করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলার উদাত্ত আহ্বান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ