সরাইল প্রতিনিধি :
সরাইলের অরুয়াইল পুলিশ ফাঁড়িতে হামলায় ১১/১২ শত অজ্ঞাতসহ ৬৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে সরাইল থানা পুলিশ। মামলার সত্যতা নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান।
গত শনিবার (২৭ মার্চ) বিকেলে হেফাজতে ইসলামের কর্মী সমর্থকদের মোদীবিরোধী বিক্ষোভ মিছিল শেষে সরাইল ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১এপ্রিল) এসআই সজল বাদী হয়ে ১১/১২ শত লোক অজ্ঞাতসহ ৬৫ জনকে আসামি করে সরাইল থানায় মামলা দায়ের করেন।