আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সরাইলের অরুয়াইলে আলোর ভুবন গণ পাঠাগারের উদ্ভোধন

হাসনাত কাইয়ুম, সরাইল প্রতিনিধি :

সরাইলের অরুয়াইলে বই পড়ুন তর্কের জন্য নয় জানার জন্য “আলোর ভুবন গণ পাঠাগার” উদ্ভোধন করা হয়।

আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে “আলোর ভুবন গণ পাঠাগার” নামে একটি পাঠাগার শুভ উদ্ভোধন করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ সানাউল্লাহ ভুইয়া।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সপ্নদ্রষ্টা জনাব সানাউল্লাহ ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অরুয়াইল ক্লাস্টার, প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক,মোঃ আসিফ ইকবাল খোকন, সরাইল উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক এম.মনসুর আলী, অরুয়াইল টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো.বাশার আহমেদ, ধামাউরা কবি নজরুল ইসলাম পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো:ইসমাইল হোসেন,মুফতী সাকিব আল হাসান,জুবাইর আহাম্মেদ ভূইয়া,মুজিবুর রহমান প্রমুখ।
উক্ত পাঠাগারের সিংহভাগ আর্থিক সহযোগীতায় আশুগঞ্জের মঃ শাহ আলম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ