নিজস্ব প্রতিবেদক :
সরকারি রাস্তা দখল করে বাড়ি ও স্থাপনা নির্মাণ করার নেতিবাচক ঘটনা ঘটেছে আশুলিয়ার মীরের চানগাও (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স সংলগ্ন সড়কে। সরকারি জমির উপর অবৈধ ভাবে গড়ে তোলা বাড়ি ও স্থাপনা জনগণের চলাচল কে প্রতিনিয়ত বিঘ্ন করছে, যা জনগণের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কোন রকম নিয়মের তোয়াক্কা না করেই সরকারি রাস্তার জমিতে গড়ে উঠেছে এই অবৈধ স্থাপনা। এলাকার সর্বসাধারণ, বিশ্ববিদ্যালয় ও পোশাক শিল্পের পরিবহন চলাচলের সুবিধারর্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা জনদাবী তে পরিণত হয়েছে।