আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলায় ৪ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

সাভারের নামাবাজারে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলায় ৪ দোকানিকে ২৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭শে জুলাই) দুপুরে আশুলিয়া রাজস্ব সার্কেলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন সেনাবাহিনীকে সাথে নিয়ে সাভারের নামাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রেতাদের সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত দোকান খোলা রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে বাজারে আগত জনসাধারণকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করার জন্যও নির্দেশনা প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ