আজ ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

সমাজবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি

পলি আক্তার, জবি প্রতিনিধি:

(জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো. হুমায়ুন কবিরকে সভাপতি এবং মো. জসিম উদ্দীনকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরদিকে, কমিটিতে এড. আব্দুল মোমেন মিয়াকে সাংগঠনিক সম্পাদক, মো. গোলাম আজম সৈকতকে সিনিয়র সহ-সভাপতি, এবাদুল হক পারভেজকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. ছালাউদ্দিনকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ ২০ আগস্ট ২০২৬ থেকে ১৯ আগস্ট ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সমাজবিজ্ঞান বিভাগের অ্যালামনাইদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ