আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সদ্য ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে মুন্সীগঞ্জের ৫ কৃতি সন্তান 

মুন্সীগঞ্জ প্রতিনিধি : 

গত শনিবার ১৪ নভেম্বর,বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি ও ২০০ সদস্যের কেন্দ্রীয় কমিটি মোট ৪০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশিত হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের  পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি  মুন্সীগঞ্জের ৫ কৃতি সন্তান স্থান পেয়েছে । সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কৃতি সন্তান মশিউর রহমান চপল। এছাড়া মুন্সীগঞ্জ সদর উপজেলার কৃতি সন্তান আব্দুর রহমান জীবন সহ-সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সুমন  নির্বাহী সদস্য। কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সিরাজদিখান উপজেলার কৃতি সন্তান আনিসুর রহমান রিয়াদ, মুন্সীগঞ্জ সদর উপজেলার মোঃ আজমীর শেখ।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন সংগঠনের নেতারা। যুবলীগের কমিটি ঘোষণার পরপরই মুন্সীগঞ্জের আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশের প্রথম যুব সংগঠন। ১৯৭২ সালের ১১ই নভেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন শেখ ফজলুল হক মনি। ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে সংগঠনটির চেয়ারম্যান পদে শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল নির্বাচিত হন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ