আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সংস্কার কমিশনের সদস্য মনোনীত হওয়ায় জাবিসাসের অভিনন্দন

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ও জাবিসাসের সদস্য মো. আবদুল্লাহ আল মামুন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছে জাবিসাসের নেতৃবৃন্দ।

আজ সোমবার সন্ধ্যায় সংগঠনের দপ্তর সম্পাদক জোবায়ের আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান।
জাবিসাসের সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল ও ইমরান হোসাইন হিমু অভিনন্দন বার্তায় বলেন,

২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী অন্তবর্তীকালীন সরকারের গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুই গর্বিত সদস্যের অন্তর্ভুক্তি আমাদের জন্য অত্যন্ত আনন্দের।

আমরা বিশ্বাস করি, সৈয়দ আবদাল আহমেদ ও মো. আবদুল্লাহ আল মামুন তাঁদের মেধা, প্রজ্ঞা, বিচক্ষণতা, দূরদর্শী চিন্তা ও চেতনার মাধ্যমে গণমাধ্যম সংস্কার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

নেতৃবৃন্দ আরো বলেন, তাঁদের এ নিয়োগ বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও জনগণের প্রত্যাশিত একটি প্রগতিশীল বাংলাদেশের নির্মাণে কার্যকর ভূমিকা পালন করবে। আমরা মনে করি, সততা ও নিষ্ঠার সঙ্গে সৈয়দ আবদাল আহমেদ ও মো. আবদুল্লাহ আল মামুন তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। আমরা তাঁদের সুস্থতা, সাফল্য এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ