আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুর বাজার পরিচালনা কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার পরিচালনা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় শ্রীপুর বাজারে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও শিক্ষক-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শ্রীপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস আলম আখঞ্জীর সভাপতিত্বে ও শ্রীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান আখঞ্জীর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হায়দার। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশাহীদ আলী।

এসময় ইফতার মাহফিলে বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. আলম, সাধারণ সম্পাদক নুরু মিয়া, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু জাহান তালুকদার, সাংবাদিক মুরাদ মিয়া, বাজারের ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ-সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ