আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে সৎ মায়ের নিপীড়নের শিকার শিশু মরিয়ম আর নেই

আশরাফুল আলম রাকিব :

সৎ মায়ের যৌন নিপীড়নের শিকার মরিয়ম আর নেই।
এক মাস আগে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর রাতে মারা গেছেন।

শিশু মরিয়ম আক্তার ময়মনসিংহ জেলার পাগলা থানার বাঁশিয়া গ্রামের মোস্তফা কামালের ছেলে। মোস্তফা কামাল শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামে ১৪ শতাংশ জমি কিনে বহুতল ভবন গড়ে তুলেন। সে দীর্ঘদিন ধরেই দুবাই প্রবাসী।

তার প্রথম স্ত্রীর ঘরের শিশু জন্ম হয় শিশু মরিয়মের। পরে দুবাই প্রবাসী আলিফা আক্তার রিপার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়লে শিশুটির চারমাস বয়সেই তার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয়।

পরে আলিফা আক্তার কে বিয়ে করেন মোস্তফা কামাল। মরিয়ম আলিফা আক্তার এর সাথেই থাকতো।বিয়ের কিছু দিন পর মোস্তফা দুবাই চলে যান। নিজ নামে বাড়িটি লিখে নিতে আলিফা নানা কৌশল প্রয়োগ করেন। এক পর্যায়ে শিশু মরিয়ম কে নির্যাতন করা শুরু করেন শারিরীক ভাবে।

তাকে গুরতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান স্বজনরা।
সেখানে চিকিৎসকরা তার অস্ত্রপ্রচার ও করেন কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়ায় তাকে বাচানো যায়নি
তার চাচা মরিয়মের মৃত্যুর বিষয় টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তার চাচা মোঃ তারেক মিয়া বাবু গণমাধ্যমকে জানান,
নির্যাতনে পায়ুপথ ও যৌনাঙ্গে সংক্রমণ তৈরি হয়ে তা ছড়িয়ে পড়েছিল পুরো শরীরে।

এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে তার সৎ মায়ের বিরুদ্ধে গত ১২ আগস্ট শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করলে পরে তা মামলা রুজু হয়। গত ১৫ আগস্ট অভিযুক্ত সৎ মা আলিফা আক্তার রিপাকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ইতিমধ্যেই অভিযুক্ত কে আটক করা হয়েছে। নিহতের ময়নাতদন্ত করে সে অনুযায়ী দ্রুত মামলার অভিযোগ পত্র দেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ