আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি:
শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সড়কের সাড়ে চার কিলোমিটার সড়ক এখন পুরোপুরি চলাচলের অনুপযোগী।
রাস্তায় পানি জমে থাকার কারণে এলাকাবাসী ঘর থেকে বের হতে পারছে না। গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় দুই শত পরিবার।
স্থানীয়রা জানান, বালি উত্তোলনের কারণে গড়িয়ে আসা পানি রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি করছে।
স্থানীয় আমিনুল ইসলাম নামের এক ভুক্তভোগী গণমাধ্যম কে জানান, প্রায় ২ শতাধিক পরিবার দীর্ঘদিন যাবত সমস্যায় দিন কাটাচ্ছে। স্থানীয় বালি ব্যবসায়ী দের কারণে রাস্তায় পানি জমে থাকে সব সময়।তারা যখন বালি তুলে সেখানে থেকে গড়িয়ে আসা পানি রাস্তা সহ ঘর বাড়িতেও ছড়িয়ে পড়ে।
ঘরের মধ্যেও কোমড় পর্যন্ত পানি জমে থাকে।
এলাকাবাসী জানান, বালির সীমানা থেকে গড়িয়ে আসা পানি ঘরে প্রবেশ করে হাটু পর্যন্ত পানি জমে থাকে।যার কারণে ঘরের আসববাব পত্র সহ মুল্যবান জিনিসপত্র নস্ট হয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব তরিকুল ইসলাম গণমাধ্যম কে জানান দ্রুত তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।