আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে সামাজিক সংগঠনের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার সরবাহ

আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি :

রাত হোক বা দিন আপনার প্রয়োজনে অক্সিজেন নিয়ে আপনার দরজায় কড়ানাড়ব আমরা।
এমন স্লোগান নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে গভীর রাতে (Srt) special Response Team, এর সদস্যরা।
নিজেদের জীবনের রিস্ক নিয়ে অক্সিজেন সরবাহ ও বিভিন্ন ধরনের সহোযোগিতা করছেন শ্রীপুরে কয়েকজন তরুন মিলে।
সামাজিক কার্যক্রমের সাথে আগে থেকেই তারা জড়িত ছিল। তবে করোনা মহামারীর শুরু হওয়ার পর থেকেই তারা করোনা আক্রান্ত রোগীদের নানাবিধ সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছে।

সংগঠনের এড়িয়া কমান্ডেন্ট তুহিন আহম্মেদ জানান, এখন সারাদিনে অনেক ফোন আসছে রোগীদের অক্সিজেনের সেচুরেশন লেভেল কমে যাচ্ছে শ্বাস কষ্ট হচ্ছে, প্লিজ আমাদের অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করুন,আমরাও তাৎক্ষণিক ভাবে পৌছে দিচ্ছি অক্সিজেন সিলিন্ডার।

সংগঠনটির সদস্য সাগর আহম্মেদ দিপু জানান, বর্তমানে আমাদের কাছে ১০ টি সিলিন্ডার রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি সবার কাছে অক্সিজেন সিলিন্ডার সরবাহ করার। সমাজের উচ্চবিত্তদের আহবান আমাদের পাশে থাকার।

গত শনিবার উপজেলা প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব তরিকুল ইসলাম সেচ্ছাসেবী সংগঠন গুলোকে ৬ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ