আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে সন্ধান মিলেছে টুনটুনি নামের এক ছোট গরুর

আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে সন্ধান মিলেছে টুনটুনি নামের খর্বাকৃতির এক গরুর।
সাভারে গিনেস বুক রেকর্ড করা রানীর পরে পাওয়া গেছে টুনটুনি।

ছোট এই গুরুটি দেখতে ভীড় করছে প্রতিনিয়ত জনতা।
টুনটুনির বয়স ১ বছর ২ মাস।ওজন ২৩ কেজি।মাথা থেকে লেজ পর্যন্ত লম্বায় ৩২ ইঞ্চি।
শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়েতখারচালা গ্রামের কৃষক আবুল কাশেমের খর্বাকৃতি গরু টুনটুনি।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা গুরুটি কে দেখতে যান।

উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ এস এম কফিল উদ্দিন গণমাধ্যম কে জানান,
গরুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের আওতায় পর এ বিষয়ে আমরা যাবতীয় ব্যবস্থা নিবো। বাছুরটির ওজন অনেক কম।এর উচ্চতাও অস্বাভাবিক। জিনগত খনিজ খাটতি ও হরমোনের কারণে এমনটি হতে পারে।

সাভারের রানি সব চেয়ে ছোট গরু তবে রানি মারা গেছে। টুনটুনি জীবিতগুলোর মধ্যে ছোট হিসেবে স্বিকৃতি পেতে পারে।

কৃষক আবুল কাশেমের স্ত্রাই জরিনা বেগম গণমাধ্যম কে জানান,গরুটির বয়স ১ বছর ২ মাস হলেও ছোট রয়েই গেছে। উচ্চতা বাড়েনি।টুনটুনিকে সন্তানের মত আদর করি। অন্য রকম আনন্দ লাগে। এখন সে পরিবারসহ গ্রামের সাধারণ মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রামের মানুষ টুনটুনিকে দেখতে আসে, এর সাথে ছবি তোলে, কোলে নিতে চায়, আদর করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ