আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে শিশু কে বলাৎকারের অভিযোগ

আশরাফুল আলম রাকিব, উপজেলা প্রতিনিধি শ্রীপুর :

গাজীপুরের শ্রীপুরে লোহাগাছ গ্রামে ২৩ ই আগষ্ট দুপুরে ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই এলাকার এক পোল্ট্রি ফার্মের কর্মচারীর বিরুদ্ধে।

শিশুটি গত ৮দিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির বাড়ি শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে লোহাগাছ গ্রামে।

শিশুটির মা গণমাধ্যম কে জানান, পোল্ট্রির পাশে পুকুরে গোসল করার সময় শিশুটিকে পুকুর থেকে জোর করে তুলে নিয়ে ধান খেতের পাশে তাকে জোরপূর্বক বলাৎকার করে। এরপর শিশু ছেলেটি বাড়িতে এসে সব কিছু জানায়।পরবর্তীতে স্থানীয়রা মিলে শিশুর মায়ের কাছে ২৫ হাজার টাকা দেন ছেলের চিকিৎসার জন্য। এ বিষয়ে কাওকে কিছু বলতে না করেন স্থানীয় সালিসের লোকজন।
গ্রাম্য সালিসে বসে স্থানীয় ওর্য়াড কাউন্সিলর শিশুটির বাবা-মার কাছে ২৫ হাজার টাকা দিয়ে রফাদফা করছে বলে অভিযোগ ওঠেছে।
ওয়ার্ড কাউন্সিলর সাহিদ মিয়া জানান বিষয়টি স্থানীয় লোকজন আমাকে জানিয়েছেন। তবে ২৫ হাজার টাকায় আপোষ মিমাংসার বিষয়টি আমার জানা নেই।

অভিযুক্ত শিপন, শ্রীপুরের মোস্তাফিজুর রহমান এর পোল্ট্রি ফার্মে কাজ করতো। মোস্তাফিজুর রহমান গণমাধ্যম কে জানান ঘটনার পর তাকে আমার ফার্ম থেকে মারধোর করে বের করে দিয়েছি।

শ্রীপুর থানার (ওসি) খোন্দকার ইমাম হোসেন গণমাধ্যম কে জানান, এখন পর্যন্ত বিষয়টি কেও আমাকে জানায়নি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ