আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার মাস্ক বিতরন করে আ.লীগ নেতা

আশরাফুল আলম রাকিব, উপজেলা প্রতিনিধি শ্রীপুর :

দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় । শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃৃদ্ধির লক্ষ্যে শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়,উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায়।

সকল ছাত্র, ছাত্রীদের সুরক্ষার জন্য ২০,০০০(বিশ হাজার) মাক্স বিতরণ করেন, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিনুল ইসলাম।

রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজ উদ্যোগে মাক্স বিতরণ করেন আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম বলেন, আমি সমাজের সর্বস্তরের মানুষের পাশে সব সময় আছি এবং থাকবো ইনশাল্লাহ। এই মহামারিতে প্রতিটি মানুষকে সুরক্ষিত রাখতে ও সহযোগিতা করতে আমার নানারকম কার্যক্রম চলমান রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ