আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বরমী ইউনিয়নের সাতখামাইর চেরাগআলী মাজার সংলগ্ন শ্রীপুর- বরমী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩১ অক্টোবর সকাল ১০.৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সহযোগিতায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় মিঠুনের।

নিহত মিঠুন কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের প্রয়াত আবুল হারিসের ছেলে।

শ্রীপুর থানার উপ- পরিদর্শক (এসআই) প্রদীপ গণমাধ্যকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কোন অভিযোগ না থাকায় তাদের আবেদন প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ