আশরাফুল আলম রাকিব, উপজেলা প্রতিনিধি শ্রীপুর :
শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা লাইফকেয়ার হাসপাতালে ২৪ আগষ্ট শিশুটির জন্ম হয়।
লাইফকেয়ার হাসপাতালে ২৪ ই আগষ্ট রাত ৮ টার দিকে শিশুটির জন্ম হয় ডাঃ নিলুফা ইয়াসমিনের অধীনে।
শিশুটির বাবা মাসুদ রানা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নিজ মাওনা গ্রামের বাসিন্দা। মাতা মোসাঃ শাহিনুর।
শিশুটির জন্মের পর ডাক্তার রা ধারনা করেন ৩-৪ ঘন্টার মধ্যেই শিশুটি মারা যাবে তবে অবিশ্বাস্য ভাবেই শিশু জন্ম নেওয়ার ১৬ -১৭ ঘন্টা বেচে আছে।
শিশুটির বাবা মাসুদ রানা জানান আর্থিক সহোযোগিতা পেলে, হয়তো সন্তানের ভালো চিকিৎসা করানো যেতো।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় ভূষণ গণমাধ্যম কে জানান, শিশুটিকে ভালো একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা করাতে হবে।