আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে নাঈমা ডেন্টাল সার্জারীর উদ্যোগে ফ্রী ডেন্টাল চেক আপ ক্যাম্প

আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি:

গাজীপুর জেলার শ্রীপুরে নাঈমা ডেন্টাল সার্জারীর উদ্যোগে ফ্রী ডেন্টাল চেক আপ অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নে আব্দুল কাদের চেয়ারম্যানের বাড়িতে ফ্রী ডেন্টাল চেক আপ ক্যাম্প উদ্ভোদন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলী প্রধান।

সাধারণ মানুষকে সহায়তা করার জন্য ফ্রী চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়।
আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ৪ নং ওয়ার্ড সদস্য আসাদুজ্জামান বাবু। হাজী আব্দুল কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন।

বিকাল ৫ টা পর্যন্ত সর্বস্তরের মানুষের মুখ ও দাতের চিকিৎসা করেন ডাক্তার নাঈমা সুলতানা। বিকাল ৫ টা পর্যন্ত ক্যাম্পিং চলে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ