আশরাফুল আলম রাকিব, উপজেলা প্রতিনিধি শ্রীপুর :
ঘরের ভিতর ডুকে চুরি করে পালানোর সময় এলাকাবাসী আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
মঙ্গলবার সকালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলেহাটি ইউনিয়নের লোহাই বাজার গ্রামে চুরি করে পালানোর সময় ধরা পরে দুই যুবক।
লোহাই বাজার গ্রামে গৃহিনী বাসাই না থাকার সুযোগে
মানিক ও আলাউদ্দিন নামের দুই চোর ঘরে প্রবেশ করে এলইডি টিভি চুরি করে গৃহিনী দেখে চিৎকার চেচামেচি করলে এলাকাবাসী চোর দের ধাওয়া করে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
এলাকাবাসী জানান, গ্রামে দিনে দুপুরে চুরি হচ্ছে।এর আগের দিন ও একই এলাকা থেকে মোবাইল চুরি হয়েছে।
আটককৃত দুজন ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বাসিন্দা।
শ্রীপুর থানার এস আই মফিজ সাহেব গণমাধ্যকে জানান, দুজন কে আটক করা হয়েছে এলইডি সহ। ভুক্তভোগী মামলা করতে রাজি না হওয়ায়। ওসি সাহেব সিদ্ধান্ত নিবেন তাদের ব্যাপারে।