আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি :
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে যাওয়ার কাচা রাস্তা। জনপ্রতিনিধিদের আশ্বাশে কেটে গেছে অনেক সময় পাকা হয়নি আজ ও। ফলে দুর্ভোগে ভুগছে এলাকাবাসী।
হায়াতখারচালা, চাওবন, বেড়াবাড়ী তিন গ্রামের মানুষ খুব সমস্যায় দিন কাটাচ্ছে। কাচা রাস্তা বৃষ্টির সময় বাজারে যেতে ও হচ্ছে সমস্যা। বেড়াবাড়ি পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা দীর্ঘদিন যাবত অবেহেলিত পড়ে আছে অভিযোগ এলাকাবাসীর।
৪ নং ওয়ার্ডের মানুষের কষ্টের শেষ নেই। সারা বছর ই কাচা রাস্তা ও বর্ষাকালে কাদা পানিতে চলাচল করতে হয় তাদের। মানুষের যাতায়াত বেড়েছে আগের চেয়ে বেশি তাই চলাচলে বিঘ্নতার সৃষ্টি। কোন মালামাল আনা নেওয়া করা যাচ্ছে না এমনকি রিক্সা ও চলাচল করতে সমস্যা হয় বর্ষাকালে।
স্থানীয়রা জানান,রাস্তার সমস্যার কারণে বাজার সদাই আনা নেওয়া, এমনকি কেও অসুস্থ হলে গাড়ি ও চলাচল করতে সমস্যা হয়। কাচা রাস্তা হওয়ায় বর্ষাকালে পানি জমে গর্তের সৃষ্টি হয়। যার কারণে রিক্সাও আসতে পারে না। বর্ষাকালে ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না ঠিক মত রাস্তায় কাদা থাকে ।
এ বিষয়ে গোসিংগা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান সরকার গণমাধ্যম কে জানান,ওই রাস্তার জন্য বিভিন্ন সময়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে করোনার জন্য অনেক প্রকল্প প্রস্তাব করা হলেও অনুমোদন হচ্ছে না। তবে আশা করছি শীঘ্রই কাঁচা রাস্তাগুলোর পাকা করণের অনুমোদন পাবো।