মোঃ আলমগীর:
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলার রূপকার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে খুনিরা।
সেই উপলক্ষে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৫০ হাজার তথা অর্ধ লক্ষাধিক মানুষের জন্য খাবারের ব্যবস্থা করছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি উখিয়া টেকনাফ উপজেলার অসহায় গরীব দুঃখী মেহনতী মানুষের একমাত্র বন্ধু আলহাজ্ব আব্দুর রহমান বদি।
এই উপলক্ষে সাবেক এমপি বদি আজ মঙ্গলবার ৩০ টি গরু ক্রয় করেন। এ ব্যাপারে জানতে চাইলে এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে গরীব অসহায় মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। এর পাশাপাশি উখিয়া উপজেলার জন্য আলাদা ব্যবস্থা করা হবে।