আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফেনী অনলাইন রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্টের কালো রাতে শাহাদাৎ বরনকৃতদের শ্রদ্ধায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফেনী অনলাইন রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।

বিকাল ৩ ঘটিকায় সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচীতে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও নিরবতা পালন শেষে একটি চাইনিজ রেষ্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুসহ সকল শহীদ, মুক্তিযুদ্ধসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন সমসাময়িক প্রতিদিন মিডিয়া হাউজের স্বত্বাধীকারী মোহাম্মদ ছিদ্দিকুর রহমান।

সংগঠনের নির্বাচন পরিচালনা কমিশনের যুগ্ম কমিশনার ও চলচ্চিত্র অভিনেতা গাজী মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন সাধারন সম্পাদক শাকীল শাহরিয়ার।
অন্যানের মাঝে আলোচনায় অংশগ্রহন করেন মোঃ মাসুম বিল্লাহ্ ভূঁইয়া , মোঃ শহীদুল ইসলাম চৌধুরী, আলাউদ্দিন সবুজ, ইসমাইল হোসেন, সুমন চন্দ্র ঘোষ, নিজাম উদ্দিন পাটোয়ারী ও মোঃ জাফর ইমাম মজুমদার প্রমুখ

এছাড়া ভ্যর্চুয়ালে অংশ গ্রহন করেন, প্রধান নির্বাচন পরিচালনা কমিশনার এস আলম সবুজ, মোঃ স্বপন মজুমদার, দিল আফরোজ, আরমিনা আইরিন প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ