নিজস্ব প্রতিবেদক :
সাভার উপজেলার আমিন বাজার ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২১ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগষ্ট (শনিবার) দুপুরে মিরপুর মফিদ ই আম স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সার্বিক তত্বাবধানে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম শ্যামলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মন্জুরুল আলম রাজিব।অনুষ্ঠানের শুরুতেই ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহতেদের স্বরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সকলে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগষ্ট মাস বাঙ্গালী জাতির জন্য শোকের মাস, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করা হয়,এমন কি তার শিশু পুত্র শেখ রাছেল কেও নরপিচাশরা ক্ষমা করে নাই ,তাকেও নির্মম ভাবে হত্যা করে।যাতে আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে না থাকে,পাকিস্তানের দোসররা মনে করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে দৈহিক ভাবে হত্যা করলেই সব শেষ হয়ে যাবে,তারা জানেন না জাতির পিতার মৃত্যু নাই তিনি চিরন্জীব।বাংলাদেশ থাকবে যতদিন স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা শেখ মুজিবুর রহমান অমর হয়ে থাকবে ততদিন।
এ সময় তিনি আরো বলেন শোক কে শক্তিতে পরিণত করতে হবে,যাতে করে এই বাংলার মাটিতে আর জিয়া মোস্তাক,ডালিমদের মতো বিশ্বাস ঘাতক জন্ম না নেয়।পরিশেষে ১৫ আগষ্ট সকল নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
আলোচনা শেষে ১৫ আগষ্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন,ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী খন্দকার শাহ আব্দুল হাই আলী, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী লিয়াকত হোসেন,ঢাকা জেলা (উত্তর ) সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লা,ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম,সাভার উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রাজু আহমেদ,সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।