আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

শোকাবহ আগস্টে শহীদের স্মরণে সিরাজদিখানে সাবেক ছাত্রলীগ ফোরামের দোয়া 

মুন্সীগঞ্জ প্রতিনিধি :  

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট ১৯৭৫ শাহাদাত বরণকারী  এবং ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় শহীদের স্মরণে সাবেক ছাত্রলীগ ফোরামের আয়োজিত দোয়া ও আলোচনা সভা শনিবার ২১ আগস্ট বিকালে সিরাজদিখান বাজার সমবায় সুপার মার্কেটে সাবেক ছাত্রলীগ ফোরামের নিজস্ব কার্যালয় আঙিনায় সাবেক ছাত্রলীগ ফোরামের সভাপতি জাহাঙ্গীর হাসান জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ ফজলু, উপজেলা সাবেক ছাত্রলীগ ফোরামের সহ-সভাপতি মো. ইকবাল হোসেন চোকদার, জাহাঙ্গীর আলম, সুবীর চক্রবর্তী, মো.আক্তার হোসেন মেট্রো, শেখ মনির হোসেন মিলন, মো. মাহবুবুর রহমান পলাশ, কমল কৃষ্ণ পাল, মঈনুল হাসান নাহিদ, যুগ্ম -সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক হামিদ উল্যাহ বাহার বাবু, মোয়াজ্জেম হোসেন, হারুনুর রশিদ সুমন, আলমগীর বাউল, জি এম শাহ আলম, দপ্তর সম্পাদক জয়ন্ত ঘোষ, সহ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর বাদশা, প্রচার সম্পাদক মো. রাসেল শেখ, সহ-প্রচার সম্পাদক নাসির আকন্দ, অর্থ সম্পাদক আলী আহমদ হাওলাদার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুব্রত রনক, তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আহসানুল ইসলাম আমিন, মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক রেজাউল করিম রাজ, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক বিকাশ ব্যানার্জি, কৃষি বিষয়ক সম্পাদক মো. জাহিদুল হক, মো. মোক্তার হোসেন মাস্টার, শেখ তাজুল ইসলাম পিন্টু, হাজী দ্বীন মো. লালু প্রমূখ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট শাহাদাত বরণকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।পরে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ