আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ

সাভার প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ ও সমাবেশ করেছে থানা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪ টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল ত্রি-মোড় এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীরা বাইপাইল ত্রি-মোড় এলাকায় বিকেল সাড়ে তিনটা থেকে জড়ো হতে থাকেন। পরে বাইপাইল এলাকা থেকে বিক্ষোভ শুরু করে নবীনগর-চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

বিক্ষোভ শেষে এক সমাবেশে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্যবার হত্যারর ছক কষা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী বেঁচে গেছেন। প্রধানমন্ত্রীর চারপাশে বেষ্টনী হয়ে আছে দেশের জনগণনহ আওয়ামী নেতাকর্মীরা। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করতে চাই যে কোন ক্রান্তিকালে আশুলিয়া থানা আওয়ামী লীগ পাশে রয়েছে। সেই লক্ষে আশুলিয়া থানা আওয়ামী লীগ সুসংগঠিত।

এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের সদস্য এনামুল মুন্সি, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খাঁন, ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সুমন আহমেদ ভূঁইয়া, আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান শাহীনসহ থানা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রায় দুই সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর হাট উচ্চবিদ্যালয় মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এক সমাবেশ বক্তৃতাকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ ওরফে চাঁদ। এরপরই হুমকির প্রতিবাদে উত্তাল সারাদেশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ