আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

শুটারগানসহ ১ রোহিঙ্গা গ্রেফতার

সাজন বড়ুয়া সাজু:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮-এপিবিএন পুলিশের সদস্যরা।

গতরাত ২.০৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব খন্দকার আশফাকুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) সজীব কুমার বাড়ৈ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) নয়ন কুমার,

এসআই (নি:) পুতুল কুমার মহন্ত, এসআই (নিঃ) মাহাফুজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ ক্যাম্প-১১ এর বি ব্লক-১৫ এর আজিম আলীর ছেলে মোস্তাকের (২৭) বাড়িতে তল্লাশি চালিয়ে বেডের তোষকের উপর বালিশের নিচ থেকে একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ১ ফুট ১ ইঞ্চির ওয়ান শুটারগানসহ ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে এবং মোস্তাককে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামী মোস্তাককে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।

আরও জানা যায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ