এম এস নাদিম, নিজস্ব প্রতিবেদকঃ
lndustriall Global Union-FNV এর সহযোগিতায় এবং বাংলাদেশ মেটাল ওয়ার্কার্স ফেডারেশন (BMF) ও বাংলাদেশ মেটাল,ক্যামিকেল,
গার্মেন্টস ও টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশন (BMCGTWF) এর অয়োজনে জাহাজ ভাঙ্গা শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিনামূল্যে হেলথ্ ক্যাম্প আয়োজন করা হয়।
শুক্রবার (২৭ মে) ২০২২ ইং
সকাল ১০.৩০ মিনিটে সীতাকুণ্ড উপজেলার জোড়ামতল রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শীপব্রেকিং ইয়ার্ড শ্রমিকদের বিনামূল্যে হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত।
বিএমএফ এর যুগ্ম-সম্পাদক মোঃ আলীর সঞ্চলনায়
হেলথ্ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
(BMCGTWF) এর চট্টগ্রাম মহানগর সভাপতি কাজী আলতাফ হোসেন।
BMF এর সভাপতি এ.এম. নাজিম উদ্দীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের,পরিদর্শক শুভঙ্কর দত্ত। ১নং ওয়াড আওয়ামী লীগ এর সভাপতি তারেক উদ্দিন শিকদার, ১নং ওয়াডের মেম্বার ওমর ফারুক সোহেল,
বাংলাদেশ গ্লোবাল ইউনিয়ন এর বাংলাদেশ কোঅর্ডিনেটর শরীফুল ইসলাম এছাড়াও উভয় সংগঠনের সংগঠক ইদ্রিস, জীবন চন্দ্র নাথ, শহিদুল ইসলাম, পিন্টু সাহা, নবিউল হক উপস্থিত ছিলেন।
হেলথ্ ক্যাম্পে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩ জন চিকিৎসক দ্বারা দিন ব্যাপী ২৫০ জন জাহাজ ভাঙ্গার শিল্প শ্রমিকদের বিনামূল্যে শ্রমিকদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।