রাবি প্রতিনিধি:
কনকনে শীতে দিনভর ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে আকাশ। এদিকে দেখা মিলছে না সূর্যের। সঙ্গে যুক্ত হয়েছে হিমেল হাওয়া। এতে প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে মানুষ।
শুধু রাতেই নয়, দিনেও মানুষের ঘর থেকে বের হতে কষ্ট হচ্ছে। দুই সপ্তাহ ধরে রাজশাহীতে বিরাজ করছে এই অবস্থা। শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন অসংখ্য রাবি শিক্ষার্থী।
গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ বন্ধুরা প্রতিবছরের ন্যায় এবছরও ’শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ২০২৪’ এর আয়োজন করেছে।
শনিবার (২৭ জানুয়ারি) বিকাল ৪.০০ টায় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল গেস্টরুমে স্বল্প পরিসরে মিটিং এর মধ্য দিয়ে এ শীতবস্ত্র কার্যক্রম শুরু হয় এবং পরিচয় গোপন রেখে শিক্ষার্থীদের হাতে হাতে শীত উপহার পৌঁছায় দেওয়ার মাধ্যমে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শেষ হয়।
শীতবস্ত্র উপহার প্রদান-২০২৪ এর আহবায়ক আবু সাহাদাৎ বাঁধন বলেন: গ্রীন ভয়েস পরিবেশ নিয়ে কাজ করার পাশাপাশি মানবিক কাজেও দৃষ্টান্ত স্থাপন করে থাকে। এবার আমাদের টার্গেট ছিলো শীতার্ত রাবি শিক্ষার্থীদের পাশে থাকা। আমারা অসংখ্য শিক্ষার্থীদের খোঁজ পেয়েছি যাদের হাতে গোপনে আমরা উপহার পাঠিয়েছি।
দুর্দিনে কম্বল পেয়ে নাম প্রকাশে অননিচ্ছুক একজন শিক্ষার্থী বলেন, ‘রাজশাহী এর তীব্র শীতে একটা মাত্র কাঁথা দিয়ে শীত পার করছিলাম। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার কারণে কারোর কাছে চাইতে লজ্জাবোধ করি। গ্রীন ভয়েসের এমন কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই’।
শীতবস্ত্র উপহার কার্যক্রমে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাহাদাৎ বাঁধন, সদস্য সাবিকুর নাহার,স্মৃতি সহ আরও প্রমুখ ।
চা এবং সাংস্কৃতিক আড্ডার শীতবস্ত্র উপহার কার্যক্রম-২৪ এর ইতি টানা হয়।