আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে অধ্যক্ষসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক :

সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টায় তাফিজুল কোররান মাদ্রাসার অধ্যক্ষ ও এক শিক্ষকে আটক করেছে পুলিশ ।

রোববার সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন ।

আটককৃতরা হলেন- তাফিজুল কোররান মাদ্রাসার অধ্যক্ষ ফরিদ উদ্দিন ও শিক্ষক ইব্রাহীম মিয়া ।

অভিযোগে থেকে জানা যায়, ভুক্তভোগী শিশু পরিবার সাথে সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় বসবাস করে তাফিজুল ইসমাল মাদ্রাসায় পড়াশুনা করতো । শনিবার সকালে শিক্ষক ইব্রাহীম মিয়া খাবারের লোভ দেখিয়ে কৌশলে একটি কক্ষে নিয়ে যায় শিশুটিকে । এরপরে তাকে বলাৎকারের চেষ্টা করে ।

এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) আলমগীর হোসেন জানান,অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার অধ্যক্ষ ও এক শিক্ষকে আটক করা হয়েছে ।
তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ