আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা পেলেন মাছুম তালুকদার

কে এম নজরুল ইসলাম :

মানুষ গড়ার কারিগর শিক্ষকগণ। তাদেরকে মাঝেমধ্যে সম্মানিত করতে সম্মান প্রদর্শন করা হয়। তেমনই একজন শিক্ষক অধ্যক্ষ মোহাম্মদ মাছুম আলম তালুকদার।

সফল শিক্ষানুরাগী হিসেবে শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাছুম আলম তালুকদারকে সম্মাননা স্মারকে ভূষিত করা হয়েছে।

হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ২০২৩ হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন মিলনায়তনে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমানের হাত থেকে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।

হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে ও অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়ার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিশিষ্ট শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে আলোচনা, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

সম্মাননা পাওয়া অধ্যক্ষ মাছুম তালুকদার বলেন, কোনো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পাওয়া বড় কথা নয়। সমাজে মানুষের কল্যাণে নিয়োজিত হলে যে আত্মতৃপ্তি পাওয়া যায়, এটাই মানবতা। প্রতিটি ধর্মই মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছে। তাই সারাজীবন মানুষের সেবা করে যেতে চাই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ