আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

শায়েস্তাগঞ্জে গাঁজাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদকঃ

শায়েস্তাগঞ্জে গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এসআই কমলাকান্ত ও এএসআই বিধান রায়ের নেতৃত্বে শায়েস্তাগঞ্জের বরমপুরের কাশিপুর থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটককৃত নারীর নাম আছমা আক্তার (৩০)। তিনি চুনারুঘাটের শ্রীকুটা গ্রামের ফিরোজ আলীর মেয়ে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ