ইব্রাহীম খলিল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৭নং ওয়ার্ডে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি করেছেন লকডাউন করেছেন ওয়ার্ড কাউন্সিলর।
তথ্য সূত্রে জানা যায়,পৌরসভার ৭নং ওয়ার্ডের নিজমেহার গ্রামের পূর্ব উচ্চ বাড়ীর হাওয়া বেগম(৪৫) স্বামীঃ আবু তাহের করোনা পজিটিভ হয়।
মঙ্গলবার (২৭ই এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের নির্দেশক্রমে ০৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. দেওয়ার হোসেনের উপস্হিতিতে ও যুবলীগ নেতা রিপন হোসেনের মাধ্যমে বাড়িটি লকডাউন দেয়া হয়েছে।
করোনা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ৭নং ওয়ার্ড কাউন্সিলর বলেন, আমাদের আরো কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে সামনে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে।
আল্লাহ্ আমাদের সকলকে করোনা থেকে হেফাজত করুন আমিন।
শাহরাস্তি থানার ওসির সাথে এ সম্পর্কে কথা হলে তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আক্রান্তদের বাড়ী লকডাউন নিশ্চিত করতে তাদের বাড়িতে স্টীকার সাঁটানো হয়েছে।
এছাড়া সরকার ঘোষিত লকডাউন মেনে চলা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন স্থানে থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ এবং উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালিত হচ্ছে।