আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

শাপলাপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন যুবলীগ , কৃষকলীগ ও শ্রমিক লীগের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

২৫ এপ্রিল (সোমবার) বিকাল ৪টার সময় শাপলাপুর জে এম ঘাট উচ্চ বিদ্যালয়ে শাপলাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সামিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল , মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সদস্য রুহুল আমিন বিএ , মহেশখালী উপজেলা কৃষকলীগের সভাপতি সভাপতি অধ্যাপক সরওয়ার কামাল , মহেশখালী উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সেলিম উল্লাহ সেলিম ,

মহেশখালী উপজেলা যুবলীগের সদস্য আব্দুস সালাম এমইউপি প্রমূখ । আবু ছিদ্দিক এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর বলেন , আমার যুবলীগের সদস্যদের নিয়ে একজন ইউপি চেয়ারম্যান কটুক্তি মুলক কথা বার্তা বলা হচ্ছে এটা খুবই দুঃখ জনক ।

যুবলীগের একটা সদস্যের উপর কোন আঘাত হলে তা সময়োচিত জবাব দেয়া হবে । আপনি যুবলীগ কে বলবেন যে এখানে এসবের দরকার নাই তাহলে আপনার মত চেয়ারম্যান এখানে আগামীতে আর হতে দেয়া হবে না ।

এখানকার যুবলীগের সদস্যরা কোন অন্যায় করলে আমি তাদের অভিভাবক হিসেবে তা আমাকে জানাবেন , আমি অবস্যয় বিচার করব । একজন ইউপি চেয়ারম্যান যুবলীগের সদস্যের বিরুদ্ধে অহেতুক নোংরা কথাবার্তা বলে যাচ্ছেন , আপনি যুবলীগ ছাত্রলীগ কে নির্যাতন করবেন আর আমরা জেলায় হাত গুটিয়ে বসে থাকব না ।

তিনি বলেন আমি যদি এখানে নাও আসতে পারি তাহলে এই চেয়ারম্যান কে কক্সবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হবে । অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান আরিফ ,

সহ-সভাপতি আক্তারুজ্জামান বাবু এমইউপি , মাতারবাড়ী যুবলীগের সভাপতি মোঃ কাসেম , স্থানীয় আওয়ামীলীগ নেতা দিদারুল ইসলাম সহ শাপলাপুরের যুবলীগ , কৃষকলীগ ও শ্রমিক লীগের বিপুল সংখ্যক নেতা কর্মীগন উপস্থিত ছিলেন । ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করে আগত দুই হাজার নারী পুরুষের মাঝে বিরানির প্যাকেট বিতরণ করা হয় ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ