আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

শরীফ জামিল ওয়াটারকিপার এলায়েন্সের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত

দেলওয়ার হোসাইন:

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ওয়াটারকিপার অ্যালায়েন্সের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন পরিবেশ ও জলবায়ু গবেষক ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল।

১৩ জুন ২০২৪ বৃহষ্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত ওয়াটারকিপার অ্যালায়েন্সের নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এই চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গত ৭ জুন, ২০২৪, শুক্রবার কাউন্সিল বোর্ডের সভায় শরীফ জামিলকে সর্বসম্মতিক্রমে নির্বাহী কমিটির সদস্য হিসাবে মনোনয়ন প্রদান করে। তাঁর সাথে আরও ২ জন, যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের ব্রুস রেজনিক ও পেরুর ব্রুনো মন্টিফেরিকেও নির্বাহী কমিটির সদস্য হিসাবে মনোনয়ন দেয়।

বাংলাদেশের এই পরিবেশবাদী সংগঠক শরীফ জামিল পরিবেশ ও জলবায়ু নিয়ে গবেষণা করে প্রাণ প্রকৃতি রক্ষায় কাজ করে আসছেন।

তিনি ২০০৯ সাল থেকে বুড়িগঙ্গা রিভারকিপার হিসাবে বুড়িগঙ্গা নদীকে দুষণ ও দখলমুক্ত করে নদীর প্রাণ ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করেন। তিনি ২০১৫ সাল থেকে ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।

তিনি পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সদস্য সচিব হিসেবে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ওয়াটারকিপার এলায়েন্স বিশ্বের ৬টি মহাদেশের ৩৯টি দেশে ৩০০ এর বেশী ওয়াটারকিপার সদস্যদের সাথে ২৫ লক্ষ বর্গকিলোমিটারেরও বেশী নদী, হ্রদ এবং উপকূলীয় জলাশয় এলাকায় নিয়মিত পর্যবেক্ষণ ও সংরক্ষণের জন্য কাজ করে আসছেন ।

বৈশ্বিক নতুন দায়িত্ব পাওয়ায় শরীফ জামিল দক্ষিণ এশিয়ার পরিবেশ ও নদীসমূহ নিয়ে বৈশ্বিক পরিমন্ডলে নিবিড়ভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে বলেন, যারা তাঁকে নমিনেশন ও সমর্থন দিয়েছেন তাঁরা ছাড়াও যারা সহযোগিতা ও উৎসাহ দিয়ে এই মহৎ কাজ করার সুযোগ করে দিয়েছেন তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এদিকে শরীফ জামিল ওয়াটারকিপার এলায়েন্স’র নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশের বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানান।

পশুর রিভার ওয়াটারকিপার ও বাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নুর আলম শেখ,ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)র কেন্দ্রীয় কমিটির সদস্য কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী,সুরমা রিভার ওয়াটারকিপার আবদুল করিম কিম,পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন,  পেকুয়া সেইভ ন্যাচার সেইভ লাইফ ফাউন্ডেশন ট্রাষ্টি দেলওয়ার হোসাইন,কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলনের আহবায়ক শহিদুল ইসলাম, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ইউনুস,অভিনন্দন জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ